কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিটির সভাপতি এ বি এম চঞ্চল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহসীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম ও যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক।
এ ছাড়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।