কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অধিক পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কার্যক্রমের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. রফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।