রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক থেকে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারই সর্বোচ্চ দানের টাকা পাওয়া গেছে। ৫১ বস্তা টাকা গণনা করতে সময় লেগেছে প্রায় ১৫ ঘণ্টা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানসিন্দুকগুলো খোলার পর শুরু হয় টাকা গণনার কাজ। সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হয় রাত ১০টায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গণনা শেষে প্রাপ্ত টাকা রূপালী ব্যাংকের হিসাবে জমা করা হয়েছে।

এর আগে গত ২৭ জুন, ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার ৪ মাস ২৪ দিন পর ১৫টি দানসিন্দুক খুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ অর্থ। এ ছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত তিন থেকে চার মাস পরপর দানসিন্দুকগুলো খোলা হয়। এবার ৪ মাস ২৪ দিন পর সিন্দুকগুলো খোলা হয়েছে। প্রথমে সিন্দুক থেকে টাকাগুলো বস্তায় ভরা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ।

টাকা গণনার কাজে অংশ নেন প্রায় ৬০০ জন। তাঁদের মধ্যে পাগলা মসজিদ কমপ্লেক্সের নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ৩৫ জন স্টাফ এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী ছিলেন। এ সময় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হকের নেতৃত্বে দানসিন্দুকগুলো খোলা হয়।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেসী, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদটি জেলার অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থাপনা। জনশ্রুতি রয়েছে, সহিহ নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মসজিদটিতে দান করতে আসেন।

নগদ টাকা ছাড়াও মানুষ স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের সামগ্রী দান করেন।

এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ জানিয়েছেন, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। এ ছাড়া অনলাইনে জমা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com