কিশোরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রকল্প প্রশিক্ষণ শাখার আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।