রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বার্ষিক ছুটিতে আছেন কি না এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে সাম্প্রতিক কয়েকটি উদ্বেগজনক ঘটনার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা, স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই মন্তব্য করেন এনসিপির এই শীর্ষ নেতা। তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com