রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অবৈধ সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অভিযান চলাকালে অবৈধ হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। বাস-ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে এসব সরঞ্জাম এবং অননুমোদিত ডেকোরেশন ও সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে, যা সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে।

তিনি উল্লেখ করেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী কেবল অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহনেই বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে এসব ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সিটি করপোরেশনের নিবন্ধন কার্যক্রম শেষ হলে উচ্চশব্দ সৃষ্টিকারী অটোরিকশার বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এদিকে, ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার দেখা যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের সতর্ক করে বলেন, অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও হৃদ্‌রোগীদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। আর অননুমোদিত বিকন লাইট সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকাভেদে দিন (সকাল ৬টা থেকে রাত ৯টা) ও রাতের জন্য শব্দের নির্দিষ্ট সীমা নির্ধারিত রয়েছে। কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্ন আমদানি, মজুত বা বিক্রি করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com