মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী

কিশোরগঞ্জের তাড়াইলের মারকযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তিন কৃতী শিক্ষার্থী জেলা প্রশাসক সোহানা নাসরিনের হাত থেকে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর সনদপত্র গ্রহণ করেছে।

সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মোহাম্মদ হাসান মাহমুদ, মোহাম্মদ মুস্তাকীম ও মোহাম্মদ সাঈদ আহম্মদ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর উপজেলা পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিজয়ী হয় মাদরাসার এই তিন শিক্ষার্থী।

জেলা প্রশাসকের হাত থেকে সনদপত্র গ্রহণের পর মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার মতো বিষয়ে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা গঠনেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখছে।

মাদরাসা কর্তৃপক্ষ বিজয়ী তিন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। একই সঙ্গে আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com