রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকেই জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।

ইসরায়েলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আইজেনকোটকে প্রথমে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

আইজেনকোটের হাতে সময় কম। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। প্রেসিডেন্ট চাইলে প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। এর মধ্যেও সফল না হলে সরকার গঠনের জন্য ডাকা হতে পারে নেতানিয়াহুকেই।

আইজেনকোটের মধ্যপন্থি ‘ইয়াশার’ দল জানিয়েছে, রোববার সরকার গঠনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগ সবাইকে নিয়ে একটি বড় জোট সরকার গঠনের আন্তরিক ইচ্ছারই প্রতিফলন।

তবে সরকার গঠনের আলোচনার জন্য ডাক পাওয়ার পর লিকুদ পার্টি একটি বিবৃতি দিয়ে আইজেনকোটের সামনে বেশ কয়েকটি শর্ত রেখেছে। এর মধ্যে প্রধান শর্তই হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক বয়কট’ বন্ধ করা।

আইজেনকোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল ‘লিকুদ’-এর সদস্যদের নিয়ে সরকার গঠন করতে রাজি থাকার ইঙ্গিত দিলেও এর আগে তিনি স্পষ্ট করে বলেছিলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি কাজ করবেন না।

শনিবার আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক জোটের ভেতরেই মতবিরোধ চলার মধ্যে নেতানিয়াহুর দলের সঙ্গে সরকার গঠনের আলোচনার ঘোষণা আসে।

কট্টর ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করা হবে কি না, আরব দলগুলোর সঙ্গে হাত মেলানো হবে কি না, নাকি নেতানিয়াহুর দলের সঙ্গে মিলে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে—এসব বিষয় নিয়েই আইজেনকোটের নিজস্ব জোটে মতবিরোধ ছিল।

পরে দলটি এক বিবৃতিতে জানায়, “নতুন সরকার গঠনের প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টায় ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট তাঁর আলোচক দলকে নির্দেশ দিয়েছেন, যেন তারা লিকুদ পার্টির প্রতিনিধিদের একটানা দীর্ঘ আলোচনার জন্য আমন্ত্রণ জানায়—যা রোববার পূর্বনির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে।”

আইজেনকোটের জোটের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকোটের নেতৃত্বে একটি ইহুদিবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, তাঁর দল নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানাবে।

তবে নেতানিয়াহু একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি খুবই প্রয়োজন।

আইজেনকোট সরকার গঠনের আলোচনার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই লিকুদ পার্টি তাঁর জোটের সঙ্গে সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে প্রায় ১০টি শর্ত দিয়েছে।

এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘রাজনৈতিক বয়কট’ বন্ধের পাশাপাশি যাবতীয় ব্যক্তিগত আক্রমণ এবং উসকানিতে ইন্ধন দেওয়া বন্ধ করা, ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি বাতিল করা, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করা এবং গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলগুলো সক্রিয় রাখার শর্ত রয়েছে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেওয়ার শর্তও দিয়েছে দলটি।

এ ছাড়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার শিক্ষার্থীদের মর্যাদা দেওয়া এবং বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়ে রক্ষণশীল নেতাদের সঙ্গে নতুন সরকারকে সমঝোতা করার শর্তও দিয়েছে লিকুদ পার্টি।

নেতানিয়াহু ও তাঁর মিত্ররা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার পর গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোর জন্য আরব দলগুলোর নেতাদের বারবার সমালোচনা করে আসছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন।

শুক্রবার আইজেনকোট অঙ্গীকার করেছেন, তিনি জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি আরও বলেন, সব দলকে নিয়ে একটি বড় সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটের জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলতে তিনি প্রস্তুত থাকবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com