মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বদলগাছীতে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটনের সমাবেশ ও শোডাউন উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটনের সমাবেশ ও শোডাউন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে সমাবেশ ও মিছিল করেছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাড়াইল থেকে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন সারওয়ার হোসেন লিটন। এ বিষয়ে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

সারওয়ার হোসেন লিটন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন—তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক/যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভুঁইয়া সবুজ।

তাড়াইলের স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাড়াইল বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী থাকলেও সংসদীয় নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে এ উপজেলা বঞ্চিত হয়ে আসছে। এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার ভোটারদের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি হবে এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন তাঁরা।

উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সাংবিধানিক বিধান অনুযায়ী, আসনটি শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com