মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

গণমাধ্যমে এ সপ্তাহে প্রকাশিত কিশোরগঞ্জের বিভিন্ন সংবাদের শিরোনাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৫৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* কিশোরগঞ্জের ১ আসনে পুনঃনির্বাচনের ৩টি মনোনয়নের মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল

* আরটিভি’র দু্ই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

* অভিনব কায়দায় ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানার পুলিশ।

* র‌্যাব ১৪-এর অভিযানে গোলাম মেহেদী (১৮) নামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের এক সদস্য আটক।

* কিশোরগঞ্জে শুক্রবার(১ফেব্রুয়ারি) শহরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে সপ্তাহব্যাপী তৃণমূল পর্যায়ে রোপ স্কিপিং ও রোলার স্কেটিং ট্যালেন্ট হ্যান্ট প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন ।

* শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় যশোদল ইউনিয়নের গতবারের ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়ন দল কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় এবারেও যশোদল ইউনিয়নে বিজয়ী

* প্রধানমন্ত্রীর হাত থেকে পুলিশ পদক পেলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম।

* কিশোরগঞ্জে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

* কিশোরগঞ্জ উপজেলার মারিয়া ইউনিয়নে আ: ছাহেদ গাজী ভান্ডারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও অভিভাবক সমাবেশ করা হয়।

* “গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে দ্বিতীয়বারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণগ্রন্থাগার দিবস উদযাপিত।

*কিশোরগঞ্জে বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

*কিশোরগঞ্জের সিদ্দেশ্বরী কালীবাড়িতে ছাত্রাবাস, মার্কেট, ভক্ত নিবাস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কটিয়াদি উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* কটিয়াদীতে ২৫০ পিস ইয়াবাসহ মো. আলী হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আলী হোসেন কটিয়াদী উপজেলার পাচলীপাড়া গ্রামের মো. মেকবর আলীর ছেলে।

* কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পদক পাচ্ছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কৃতি সন্তান এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম।

* কটিয়াদি থানার দক্ষিণ পাচলীপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেন নামে মাদক ব্যবসায়ীকে ২৫০পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪।

তাড়াইল উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* ‘I am and I will’ ”আমি আছি আমি থাকবো ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে ।

* কিশোরগঞ্জের তাড়াইলে ২০১৮-২০১৯ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

* তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর গ্রামে জামিয়াতুল ইসলাহ আল-মাদানীয়া মাদরাসা ময়দানে চার দিনব্যাপী ইসলাহী ইজতেমা বৃহস্পতিবার(৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। রোববার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ বছরের ইজতেমা। আখেরী মোনাজাত করবেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব ও আয়োজক সংস্থার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

নিকলী উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* শনিবারে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় বাল্যবিবাহের কারণে এক ছাত্রী অংশ নিতে পারেনি!

* কণ্ঠ ভোটে নিকলী উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী বাছাই করলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।
উপজেলার সাতটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি -সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুপুর দুইটার সময় কণ্ঠ ভোটে প্রার্থী বাছাই পর্ব শেষ করেছেন।

* কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক কর্মকর্তা ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। তিনি নিজস্ব পদে বহাল আছেন। তবে অনুপস্থিতের পর থেকে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে।

* নিকলীতে বোরো ফসলের জমির মাটি বিক্রি হচ্ছে ইট ভাটায় : জমি হারাচ্ছে উর্বরতা শক্তি

ভৈরব (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* ভৈরবে ন্যায বেতন, বোনাস ও মাসের নির্ধারিত সময়ে বেতন পরিশোধের তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টসে কর্মরত শ্রকিরা।

* কিশোরগঞ্জের ভৈরবে হিমু পরিবহণ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ক্যান্সার প্রতিরোধ সচেতনতায় আলোচনা সভা ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

* কিশোরগঞ্জের ভৈরবে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ।

হোসেনপুর উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন (শামু) বহুদিন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ইন্তেকালন করেন :রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

* হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া এলাকা থেকে ১৭৬টি জাল ডলারসহ আবু বাক্কার (৬৫) ও বাদল (৩৫) নামে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-১৪।

অষ্টগ্রাম উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

অষ্টগ্রাম উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় হাওড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কুলিয়ারচর উপজেলা (১-৭ফেব্রুয়ারি,২০১৯) :

* কুলিয়ারচর উপজেলার মধ্য দ্বারিয়াকান্দী গ্রামের হামিদ মিয়া ০৪ দিন যাবৎ বাড়ি ফিরতে পারছে না। জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের লোকজন বাড়ির সীমানা প্রাচীর, ঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং হামিদ মিয়াকে প্রাণ নাশের হুমকি দেয়।

* কুলিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানান পদক্ষেপ

* কুলিয়ারচর বাজার লঞ্চঘাট রোডে মেসার্স আরীফ এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারীকে মেয়াদত্তীর্ণ মৎস্য ও পশু খাবার রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যামাণ আদালত।

তথ্য সংগ্রাহক : বিপুল মেহেদেী

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com