বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তিস্তায় আশাবাদী ঢাকা, রোহিঙ্গা ইস্যুতে আশ্বাস নয়াদিল্লির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
ভারত সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।’

ভারতের সঙ্গে আলোচনার অন্য বিষয়গুলোর মধ্যে ছিল রোহিঙ্গা ইস্যু। এ বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ভারত। দেশটির সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।’

আবদুল মোমেন বলেন, ‘ভারতের সঙ্গে আমরা অতীতে নানা বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পেরেছি। অনেক বড় বড় সমাধান হয়েছে। আশা করি বাকিগুলোও সমাধান হবে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ভারতের সঙ্গে আমাদের সোহার্দ্যপূর্ণ আলোচনা সম্ভব হয়েছে’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

দুইদেশের পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) নয়াদিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এর আগে, বাংলাদেশ-ভারত দুই দেশের সর্বশেষ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com