রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চালু হচ্ছে হাওড় ভাতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ১০৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার হাওর অধুষ্যিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় সরকারি চাকরিজীবীদের জন্য হাওড় ভাতা চালু হচ্ছে। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দুর্গম বিবেচনায় দেশের ১৬ উপজেলাকে হাওড়-দ্বীপ-চর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ জেলার হাওর অধুষ্যিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম।

এর পরিপ্রেক্ষিতে এসব উপজেলায় হাওড়/দ্বীপ/চর ভাতা চালু করার জন্য গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওড়, দ্বীপ, চর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় পাহাড়ি ভাতার অনুরূপ হাওড়/দ্বীপ/চর ভাতা চালুর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

হাওড়, দ্বীপ, চর উপজেলা হিসেবে ঘোষিত ১৬টি উপজেলা হলো- কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী ও ভোলার মনপুরা। এ ছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নেত্রকোনার খালিয়াজুরী হাওড়-দ্বীপ-চর উপজেলার মধ্যে পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com