শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শীঘ্রই কটিয়াদী উপজেলা ছাত্রলীগের কমিটি এমন গুঞ্জন ছাত্রলীগ পাড়ায়, গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় আলী মুজ্জামেল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৯১২ বার পড়া হয়েছে

কটিয়াদী সংবাদদাতা:

কিশোরগঞ্জ  কটিয়াদী উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে এমন গুঞ্জনে এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদ পদবী পেতে আগ্রহী প্রার্থীগণ দৌড়ঝাপ শুরু করেছেন। বিভিন্ন মাধ্যমে নিজেকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে চান কিশোরগঞ্জ  জেলার কটিয়াদী থানার চান্দপুর বড়পাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া  আলী মুজ্জাম্মেল। বর্তমানে তিনি চান্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের  সক্রিয় কর্মী। কটিয়াদী  থানা আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রতিটি কার্যক্রমে রয়েছে তার  সক্রিয় অংশগ্রহণ। তার বাবা মৃত মুনসুর আলী  ছিলেন কটিয়াদী  উপজেলার চান্দপুর এলাকার স্বনামধন্য স্কুল হযরত মিয়া চান্দশাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এলাকার গুণী ব্যক্তি।

কটিয়াদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলী মোজ্জাম্মেল  বলেন স্বাধীন বাংলার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য সর্বদা জীবন বাজী রাখব। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ কটিয়াদী উপজেলা ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে ছিলাম, আছি ও থাকবো। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও ঘোষনাপত্র মোতাবেক সকল নিয়মনীতি মানিতে বাধ্য থাকিব। আমাকে কটিয়াদী উপজেলা ছাত্রলীগ কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত করা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ ছাত্রলীগকে আরো গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।

জেলা কমিটির একটি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের যে সকল উপজেলা ও বিভিন্ন কলেজ শাখাগুলো কমিটি বঞ্চিত আগামী উপজেলা নির্বাচনের পরেই সেসকল কমিটিগুলো হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com