শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে সন্ত্রাসী হামলায় জিটিভির সাংবাদিক এম এ হালিমসহ পরিবারের দশজন আহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৬১৬ বার পড়া হয়েছে
জিটিভির সাংবাদিক এম এ হালিমসহ পরিবারের দশজন আহত

 

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তির লোভে গাজী টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা করেছে স্থানীয় একটি প্রবাবশালী মহল। এঘটনায় এম এ হালিম ও তার স্ত্রীসহ পরিবারের দশ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শুক্রবার দুপুর দুইটা দিকে এম এ হালিমের বসত ভিটা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিবেশী আবু সাঈদ, জসিম, আসাদ মিয়া, হামিম, মজিদ মিয়া, মোয়াজ্জেম হোসেন বাবু, শুভ মিয়া, নবী হোসেন, সুমন, মাছুম, ডিপজল, সজল মিয়া, সাব্বির, আবির, সোহান ও আফজালসহ আরো কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় এম এ হালিম, তার সহধর্মীনি রেহেনা বেগম (৩৮), শিশুপুত্র সানজীদ ইসলাম(১৪), ছোট বোন রুনা বেগম(৩৮) ও তার স্বামী মিজান মিয়া(৪২), বড় ভাই মোবারক মিয়া(৪৮), বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ছোট বোন বিনা বেগম(২২), ছোট ভাই আবদুস ছাত্তার মিয়া (৩৫), ছোট ভাইয়ের স্ত্রী রেশমা বেগম(২৬) ও ভাতিজা বাবুল মিয়া সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় সন্ত্রাসীরা নগদ পঞ্চাশ হাজার টাকাসহ চারভুড়ি স্বর্ণালঙ্কার লোট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিক এম এ হালিম। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সহকর্মী আহতের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।


উল্লেখ্য অভিযুক্ত আবু সাঈদ মিয়া গং পূর্ব শত্র“তার জের ধরে গত শনিবার প্রকাশ্যে এম এ হালিমকে স্বপরিবারে হত্যার হুমকী দেয়। পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারন ডায়েরী করেন এম এ হালিম।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার জানান, হামলার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com