মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চন্দনাইশে ভোটকেন্দ্রে গুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৬০৮ বার পড়া হয়েছে

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী।

তবে কোন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পটিয়া এলাকা অতিক্রম করছে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যেই চমেকের জরুরি বিভাগে ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গতকাল রাতে নির্বাচনের আগ মুহূর্তে উপজেলার খান হাট এলাকায় একটি নির্বাচনী গোপন বৈঠকে হানা দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দনাইশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম নাজিম উদ্দীন। তার সঙ্গে দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন এলডিপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com