মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এফ আর টাওয়ারের আংশিক মালিক তাসভীর আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৪৯১ বার পড়া হয়েছে
এফ আর টাওয়ারের আংশিক মালিক তাসভীর আটক

নিউজ ডেস্ক :

বনানীর এফ আর টাওয়ারের আংশিক মালিক বিএনপি নেতা তাসভীর-উল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাতে বনানী থেকে তাকে আটক করা হয়।ঢাকা মহানগর (উত্তর) ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটক তাসভীর-উল ইসলাম এফ আর টাওয়ারের অবৈধ ফ্লোরগুলোর মালিক এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। পাশাপাশি তিনি কাশেম ড্রাইসেলস কোম্পানি লিমিডেট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানীর এফ আর টাওয়ারের ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অর্ধ শতাধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।এর আগে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করে।আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।নকশা বহির্ভূতভাবে ভবনটি নির্মাণ করায় অগ্নিকাণ্ডে এত মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও বুয়েটের পর্যবেক্ষক দল এ কথা জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com