শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এইচএসসিতে অনুপস্থিত ১৪৯৮৮, বহিষ্কার ২৭

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৭২৩ বার পড়া হয়েছে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আজ সোমবার সারা দেশে ১৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ২৭ জনকে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ২২ জনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি এই তথ্য জানিয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ১৬০ জন আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির পরীক্ষার্থী। বাকিদের মধ্যে ২ হাজার ৬১৪ জন মাদ্রাসার ও ২ হাজার ২১৪ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন।

প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় আগেই বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায়। আজ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার এইচএসসি ও সমমানে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। তবে আজ সব পরীক্ষার্থীর পরীক্ষা ছিল না।
বরাবরের মতো এবারও পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হচ্ছে। আর পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা নির্ধারণ করে জানানো হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মধ্যে শুধু কেন্দ্র সচিব সাধারণ মানের একটি ফোন ব্যবহার করতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহার করতে পারবেন না।

এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১১ মে। এরপর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com