শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে মেঘনা থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি : ভৈরবে মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৮) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো টার দিকে ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় মেঘনা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী মনিরুজ্জামান সরকার জানান, ধারনা করা হচ্ছে উদ্ধার করা যুবকের গত দুই/তিনদিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণসহ বিস্তারিত জানা যাবে। মৃতদেহের পরনে একটি জিন্স প্যান্টসহ গোলাপী রঙ্গের প্রিন্টের শার্ট ও ভেতরে লাল ও কালো রঙ্গের একটি হাফহাতা গোলগলা গেঞ্জি পরিহিত ছিল। যুবকের মানিব্যাগ থেকে বি-বাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যানপ্রার্থীর একটি নির্বাচনী পোষ্টার পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com