বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ::

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০১৯ এর বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের উদ্বোধন  আজ সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া পদিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: মোমিনুর রহমান । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মদ, ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক তারিকউজ্জামান এবং নুরুল ইসলাম।

২০১৪ সালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায় থেকে ফুটবলার বাছাই করে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন শুরু হয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রতিভাবান ৪০ জন খেলোয়াড় বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণের আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর। ২০১৮ সালে পঞ্চম আসরে এই টুর্নামেন্টের সেরা দুই জন প্রতিভাবান খেলোয়াড় ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। এই আসরেও সুযোগ রয়েছে ব্রাজিলের টিকিট নিশ্চিত করার। ঢাকা বিভাগীয় বাছাইয়ে ১৩ টি জেলা থেকে ৪২ জন খেলোয়াড় অংশ নেয়। ঢাকা বিভাগীয় বাছাইয়ের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন বাফুফে ফুটবল কোচ আব্দুর রাজ্জাক। আটটি বিভাগীয় দল নিয়ে আগামী ১১ এপ্রিল ঢাকা শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com