বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লাখো পূর্ণার্থী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৬৫৯ বার পড়া হয়েছে

হোসেনপুর সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী ¯স্নানোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো পূর্ণার্থীরা তিথি অনুযায়ী শনিবার সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপ মুচনের জন্য প্রার্থনা করেছেন। এ উপলক্ষে গতকাল শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় প্রশাসন পূর্ণার্থীদের থাকা-খাওয়া,যাতায়ত ও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীরবর্তী দীর্ঘ চরাঞ্চলে ¯স্নানের পর কাপড় বদলের গৃহ,সুপেয় পানির ব্যাবস্থা ও অস্থায়ী সৌচাগারের ব্যাবস্থা করেছেন। পূর্ণার্থীরা সকালে ¯স্নান শেষে কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরন ও পুজা-অর্চনায় অংশ নেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলার আহবায়ক সঞ্জিত চন্দ্র শীলসহ অনেকেই জানান, নারায়ণগঞ্জের

লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী ¯স্নানোৎসবে এ বছর প্রায় লক্ষাধিক পূর্ণার্থীর আগমন ঘটেছে। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি সেচ্চাসেবী সংগঠন শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ,উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, এসপি সার্কেল মোঃ আরাফাতুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ব্রহ্মপুত্রের স্মান ঘাট পরিদর্শন করেন। তাছাড়া,কুলেশ্বরী দেবালয়,উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন জাায়গায় বিশাল মেলা আয়োজন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সার্বক্ষনিক পুলিশি টহল অব্যাহত থাকার পাশাপাশি পূর্ণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যস্টনি তৈরী করেছে স্থানীয় প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com