বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ময়মনসিংহ জেলার নান্দাইলে ৪শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৬১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::

ময়মনসিংহ জেলার নান্দাইলে অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ মো. কামরুজ্জামান (৪০) ও মো. আরিফ মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে নান্দাইল উপজেলার কলাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. কামরুজ্জামান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মৃত মজিদ মিয়ার ছেলে এবং মো. আরিফ মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গস্খামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪শ’ পিস ইয়াবাসহ মো. কামরুজ্জামান ও মো. আরিফ মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com