শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শমী কায়সারের বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৫৫৪ বার পড়া হয়েছে

সাংবাদিকদের চোর অভিহিত করে গালিগালাজ করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা রমনা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি আমলে গ্রহণ করে রমনা থানার ওসিকে অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্টজার্নালবিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান মামলাটি দায়ের করেন।

বাদীর অভিযোগ, গত ২৪ এপ্রিল বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট বিন্দু-৩৬৫ উদ্বোধনকালে সংবাদকর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য মানুষের উপস্থিতিতে শমী কায়সার তার দুটি স্মার্ট ফোন হারিয়ে গেছে মর্মে অভিযোগ করেন।

সেখানে শমী কায়সার সাংবাদিকদের চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত সাংবাদিকদের আটকে রাখেন এবং তার দেহরক্ষীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে শমী কায়সার আধাঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান।

শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেন। কোনও কোনও সাংবাদিক দেহ তল্লাশি শেষে বের হতে চাইলে তাদের বের হতে না দিয়ে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেশের সাংবাদিকদের জন্য অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক। তার এরকম আচরণ বাদী ও সাংবাদিক সমাজের ১০০ কোটি টাকার মানহানি করেছে।

আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বাদী গত ২৭ এপ্রিল থানায় মামলা করতে যান। পুলিশ মামলা না নেয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com