বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কমলগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৪৯০ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের একটি রাস্তা গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। উসমান আলী ইসলামীয়া মাদ্রাসা থেকে প্রায় ৩’শ মিটার দীর্ঘ এ রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত-শত মানুষ যাতায়াত করে। কিন্ত দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জলাবদ্ধতা ও কাঁদা পানির কারণে চরম ভোগান্তির শিকার হয় এ পথ চলাচলকারীরা।

স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, ইউপি চেয়ারম্যান কোন প্রকল্প গ্রহণ না করায় শেষ পর্যন্ত গ্রামের সচেতন অধিবাসীদের সাথে পরামর্শ করে তিনি তাদেরকে নিয়ে স্বেচ্ছায় এ রাস্তা সংস্কার শুরু করেন। শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল শিক্ষক ফখরুল ইসলাম, সমাজকর্মী শাহাব উদ্দিন, তজমুল হোসেন, মিজানুর রহমান প্রমুখ কোদাল ও টুকরি নিয়ে রাস্তায় মাটি দিচ্ছেন। তারা প্রায় এক সপ্তাহ ধরে এ কাজ করছেন।

এ ব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে ভূমিকা রাখায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এভাবে যদি সব এলাকায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে উন্নয়ন কাজে এগিয়ে আসে তাহলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com