বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বেনাপোল চেকপোস্টে মাদক-বিস্ফোরক উদ্ধারের কাজে বিজিবির প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৯৯৭ বার পড়া হয়েছে

বেনাপোল(যশোর)প্রতিনিধি:

বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে মাদক ও বিস্ফোরক দ্রব্য যাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ না করে তার জন্য বিজিবি আরও এক ধাপ এগিয়ে, সন্দেহজনক ল্যাগেজ তল্লাশির জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর এনেছে। এসব কুকুর নাকে শুকে মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম।

মঙ্গলবার (১৪ মে) সকালে বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে ফেরত আসা সন্দেহজনক পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ তল্লাশি করানো হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে।

স্থানীয় জনসাধারণসহ পাসপোর্টযাত্রীরা বিজিবির এ পদক্ষেপকে স্বাগত জানায়। ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রী ঢাকার ফ্যাশান গার্মেন্টসের মালিক আবুল হোসেন বলেন , বিজিবির কুকুর দিয়ে ল্যাগেজ চেক করা নিসন্দেহে একটি ভাল কাজ। বিজিবি হাত দিয়ে যত সময় একটি ল্যাগেজ তল্লাশি করবে তার চেয়ে কম সময়ে কুকুর ওইসব ব্যাগ তল্লাশি করতে সক্ষম।

২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, সন্দেহজনক ব্যাগ কুকুরের কাছে দিলে তাতে কোন মাদক বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা সাথে সাথে তল্লাশি করে বের করতে সক্ষম। আর যদি ওই সব ল্যাগেজে এ জাতীয় কোন দ্রব্য না থাকে তাহলে ওই ব্যাগ কুকুর তল্লাশি করবে না। আমরা মাদক নির্মুলের জন্য সীমান্তে বিজিবির টহলের সাথে কুকুর দিয়ে মাদক উদ্ধার করার জন্য প্রশিক্ষিত কুকুর দিয়ে কাজ করাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com