বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আগামীকাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৫৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার উদ্দেশে যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আগামীকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ২০২) রাষ্ট্রপতি তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটে যান। উপ-প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে লন্ডনের হিটথ্রু বিমানবন্দর ত্যাগ করবে স্থানীয় সময় ১৮ টা ২০ এ। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন। আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com