শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে শিক্ষার্থী রুপক হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০১৯
  • ৮৭৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি:
ফলোআপ: ভৈরবে নিজ সহপাঠীদের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার শিক্ষার্থী ফারদিন আলম রুপক (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাজী আবু বক্কর সিদ্দিক এর ছেলে শাহ সুফিয়ান (৩১) ও একই এলাকার মোঃ শাহজাহান পাটোয়ারীর ছেলে ইয়ারফাত পাটোয়ারী (৩২)। আজ শনিবার ভোরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভৈরবপুর দক্ষিনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। রুপক হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার ভুক্ত ৫আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ভৈরব বাজারের সিমেন্ট ব্যবসায়ী নূরে আলম বিপ্লবের ছেলে ফারদিন আলম ওরফে রুপক নিখোঁজ হলে পরদিন শুক্রবার দুপুরে ভৈরবপুর দক্ষিনপাড়া বালুর মাঠে অবস্থিত একটি ছয়তলা ভবনের ছাদ থেকে গলা কাটা অবস্থায় রুপকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে ওই দিনই নিহত রুপকের তিন সহপাঠীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকারা শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ আরাফাত পাটোয়ারী (১৬) ও ভৈরব রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল কবীর খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬)।

এবিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ জানান, রুপক হত্যার ঘটনায় নিহতের বাবা নূরে আলম বিপ্লব বাদি হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করলে শুক্রবার পুলিশের হাতে আটক হওয়া তিনজনকে আজ শনিবার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করলে আসামীরা আদালতে ১৬৪ধরায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও র‌্যাবের হাতে আটক হওয়া অপর দুই আসামীকে আগামীকাল কিশোরগঞ্জ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com