বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শিয়াল দেখাতে নিয়ে ৯ বছরের ভাইঝিকে ধর্ষণচেষ্টা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৫৬৮ বার পড়া হয়েছে

শিয়াল দেখানোর কথা বলে চাচাতো ভাইয়ের ৯ বছরের মেয়েকে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে কবির হাওলাদার (৪০) নামের লম্পট চাচা। এ ঘটনায় শনিবার (আজ) সকালে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে ঈদের দ্বিতীয় দিন বৃহস্পাতিবার (৬ জুন) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে। পাশবিক নির্যাতনের শিকার মেয়েটি রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে তিন সন্তানের বাবা মো. কবির হাওলাদার ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে তার চাচাতো ভাইয়ের মেয়েকে (৯) বলে, তোদের বাগানের ঘরে একটি শিয়াল, ঢুকেছে চল দেখে আসি। এই বলে তাকে ওই ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আসতেই লম্পট চাচা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি গোপন রেখে স্থানীয় ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় কবিরের পরিবার। 

জানা যায়, কবির হাওলাদার পেশায় একজন ট্রাকচালক। তার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। ভিকটিম ও কবিরের পরিবার একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করে। ওই লম্পট সম্পর্কে মেয়েটির চাচাতো চাচা হয়। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। পরে মেয়ের মা বাদী হয়ে ধর্ষণচেষ্টাকারী কবির হওলাদারকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com