বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

স্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৮৪৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট:

ঠাকুরাগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পল্লীতে এক স্কুল পড়ুয়া ছাত্রী (১১) গৃহপালিত পশুকে মাঠে ঘাস খাওয়াতে যাওয়ার পথে তাকে আটক করে ধর্ষণের চেষ্টা করে।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের জৈনক রিক্সা চালকের শিশু কন্যা ও চাড়োল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রী বৃহস্পতিবার দুপুর ১২ টায় তাদের গৃহপালিত গরু-ছাগল মাঠে ঘাঁস খাওয়াতে নিয়ে যাওয়ার পথে যুগীপুকুরের কাছে পৌঁছালে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা চাড়োল গ্রামের হায়দার আলীর ছেলে রুহুল আমিন (১৮) তাকে গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।

পরে তাকে অসৎ উদ্দেশ্যে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে চিৎকার দেয়। তার চিৎকারে লম্পট রুহুল আমিন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা খুলে বলে। তার মা স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে কুলসুম মনি জানান, স্কুল পড়ুয়া শিশু কন্যাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়। ২ নং চাড়োল ইউনিয়নের ইউপি সদস্য সুলতান আলী জানান, ওই ছাত্রীর বাবা নজরুল ইসলাম ঢাকায় রিক্সা চালায়। এ ঘটনাটি থানায় জানানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক জানান, ঘটনাটি জানার পর স্কুল ছাত্রীর মৌখিক জবানবন্দি শোনার জন্য এসআই মিজানুর রহমানকে বালিয়াডাঙ্গী হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com