শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্মার্টফোন পানিতে পড়ে গেলে যা করবেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৯৫ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের জীবনে মোবাইল এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনটি।কিন্তু তাড়াহুড়োতে বা কোনো কারণে এই ফোনটি পানিতে পড়ে গেলেই ঘটে বিপত্তি। এখন অনেক কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানিয়েছে। কিন্তু তাদের মূল্য আকাশ ছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস। এর মাধ্যমে সামান্য কয়েকটি উপায়ে পানিতে পড়ে যাওয়া ফোন আপনি ঠিক করতে পারবেন।তাও আবার বাড়িতে বসে বিনামূল্যে।

১. ফোন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। যত বেশি পানি থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পানি বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পার। এতে ফোনে থাকা সমস্ত ডেটা মুছে যায়।

২. ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।

৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

৫. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।

৬. এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

৭. ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com