শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা, মানুষের হুড়োহুড়ি (ভিডিও)

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ১২৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

লাখ লাখ টাকার নোট ছড়িয়ে পড়েছে ব্যস্ত মহাসড়ক জুড়ে। আর গাড়ি থামিয়ে চালকেরা সেই টাকা কুড়িয়ে নিতে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের আটলান্টায় এ ঘটনা ঘটে। এটিএম বা ব্যাংকের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাক করে। সেখান থেকে এই টাকা রাস্তায় পড়ে যায় কোনোভাবে। প্রায় এক লাখ ডলারের নোট ছিল ট্রাকটিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ লাখ টাকা।

জানা যায়, আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে হঠাৎই খুলে যায় ট্রাকের দরজা। সিনেমার দৃশ্যের মতো টাকার বান্ডিল ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গিয়েছে কড়কড়ে ডলারের নোটে।

এমন আজব দৃশ্য দেখে রীতিমতো চমকে যান অন্য গাড়ির চালকেরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। কেউ কেউ ভিডিও করলেন এমন অবাক করা দৃশ্যের।

অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও টাকা নিয়ে চম্পট দিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ কুড়ানো টাকা তুলে দিলেন পুলিশের হাতে।

ডানউডি পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকচালকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। কিন্তু এ ভাবে রাস্তা থেকে অন্যের টাকা কুড়িয়ে নেওয়াও চুরি শামিল। সিসিটিভি ফুটেজ থেকে কারা কারা টাকা কুড়িয়ে চম্পট দিয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com