শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

জিপিএ-৫ প্রাপ্ত বিথীর উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্নে প্রতিবন্ধকতা আর্থিক অনটন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৫৬৮ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মরিয়ম সিদ্দিকা বিথী উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছে। তবে পরিবারের অভাব অনটন তার উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এটি তার মনে হতাশার জন্ম দিয়েছে। বিথী এ বছর শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ-৫ লাভ করে। সে এই কলেজ থেকে এবারে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। বাবা শাহাদত হোসেন সিএনজি অটোরিক্সা চালক ও মা খুশবা বেগম গৃহিনী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বিথী মেজো।

মরিয়ম সিদ্দিকা বিথী জানায়, আমি ৫ম, ৮ম ও এসএসসিতে ভালো ফলাফল লাভ করি। মা বাবা ও শিক্ষকদের সহযোগিতোয় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। আমার ইচ্ছা সু-শিক্ষক হওয়া। তবে বাবার উপার্জিত আয় দিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বিথীর বাবা শাহাদত হোসেন বলেন, বর্তমানে অভাব অনটনে সন্তানদের পড়াশুনা চালিয়ে নেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। সুজা মেমোরিয়াল কলেজের ব্যবসায় শিক্ষা শাখার বিথীর শিক্ষক জমশেদ আলী বলেন, সে ক্লাসেও পড়াশুনায় খুবই ভালো ছিল। এবছর উপজেলায় ১১৯টি জিপিএ ৫ এর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ১১৮টি আর গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী বিথী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com