বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এবার চাঁদে বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ যান পাঠাবে নাসা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫২৭ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

চাঁদের মাটিতে প্রথম মানুষ পাঠিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৬৯ সালের জুলাইয়ের সেই ঐতিহাসিক অভিযানের পর ১৯৭২ সালে সর্বশেষ চন্দ্রপৃষ্ঠে যন্ত্র পাঠিয়েছিল নাসা। যদিও এরপর কেটে গেছে অনেক বছর। প্রযুক্তির কল্যাণে ক্রমশ উন্নতি ঘটছে সর্বত্র।

মহাকাশ বিজ্ঞানেও এসেছে বিশাল পরিবর্তন। নাসার পাশাপাশি চাঁদের বুকে অভিযান চালিয়েছে রাশিয়া, জাপান, ইউরোপের একাধিক স্পেস এজেন্সি। চাঁদে বসতি তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষ। আগামী কয়েক বছরের মধ্যেই চাঁদের মাটিতে যাতে বসতি তৈরি করা যায় সেজন্যে প্রতিনিয়ত পরীক্ষা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।

একদিকে যখন এই গবেষণায় মত্ত বিজ্ঞানীরা অন্যদিকে চাঁদের অন্য পীঠে মহাকাশ যান পাঠিয়ে হইচই ফেলে দিয়েছে চীন। এরপর চন্দ্রপৃষ্ঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ যান পাঠাতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্রও। আর তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে নাসা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছেন। মূলত এই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি-বেসরকারি সংস্থা। সম্প্রতি নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ ও ২০২১ সালে চন্দ্রপৃষ্ঠে যন্ত্রপাতি পাঠানোর পরিকল্পনা করেছে তারা। ২০২৪ সালে মানুষসহ যান পাঠাতেই এই উদ্যোগ। যন্ত্রপাতি নির্মাণ ও পাঠাতে অ্যাস্ট্রোবোটিক, ইনটিউটিভ মেশিনস ও অরবিট বেয়ন্ড নামে তিনটি বেসরকারি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com