বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

মেক্সিকোয় সেতুতে ঝুলন্ত ১৯ মরদেহ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মিচোয়াকান প্রদেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক মাদক কারবারি দলের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। মিচোয়াকানের প্রধান প্রসিকিউটর আদ্রিয়ান লোপেজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মাদক উৎপাদন, বিপণন ও সেবন সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দলগুলোর মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রদেশের উরুয়াপান শহরের একটি সেতু থেকে অর্ধনগ্ন ও ঝুলন্ত অবস্থায় কয়েকজন এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় বাকিদের মরদেহ উদ্ধার করা হয়।

আদ্রিয়ান লোপেজ এ ঘটনায় বিশেষ কোনো দলের নাম উল্লেখ করেননি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এ ঘটনার ছবিতে দেখা যায়, একটি সেতুতে বেশ কিছু মরদেহ ঝুলে আছে। পাশে প্লাস্টিকের বড় একটি কাগজে হুমকি দিয়ে লেখা- ‘চমৎকার মানুষেরা, প্রাত্যহিক দিনযাপন চালিয়ে যাও’। এর নিচে লাল কালিতে সংক্ষেপে ‘সিজেএনজি’ বলে একটি অপরাধী চক্রের নাম লেখা।

সাম্প্রতিক বছরগুলোতে মিচোয়াকান সংগঠিত অপরাধী চক্রগুলোর সংঘর্ষের অন্যতম প্রধান একটি জায়গা হয়ে উঠেছে। এ অঞ্চলের অপরাধীদের ঠেকাতে সরকার ২০০৬ সালে সেনাবাহিনী মোতায়েন করে।

যদিও সমালোচকরা বলেন, এতে করে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে।

ওই সময় থেকে এখন পর্যন্ত মেক্সিকোতে অন্তত আড়াই লাখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত বছরই ৩৩ হাজার ৭৫৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ক্ষমতায় আসা দেশটির বামপন্থী প্রেসিডেন্ট আন্দ্রে মানুয়েল লোপেজ এ ধরনের অপরাধ হ্রাস করতে নতুন বাহিনীও প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পাননি।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com