বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আথলেতিকের কাছে হেরে লা লিগা মৌসুম শুরু বার্সেলোনার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৫২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচটিতে ছিলেন না তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। তাতে বড় ধাক্কা খেল বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে হার নিয়ে ফিরতে হয়েছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নদের।

শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আথলেতিকের কাছে ১-০ গোলে হারে কোচ এরনেস্তো ভালভেরদের দল। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে একমাত্র গোলটি করেন আথলেতিকের স্প্যানিশ স্ট্রাইকার আরিস আদুরিস।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা বার্সেলোনা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেনি দলটির খেলোয়াড়রা।

আগে থেকেই দলে ছিলেন না বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা মেসি। দলটির আক্রমণভাগের ধার আরও কমে আসে ম্যাচের ৩৭তম মিনিটে ডান পায়ে চোট পেয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেস মাঠ ছাড়া হলে।

গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও খুব একটা আক্রমণে যায়নি বার্সেলোনা। ম্যাচ এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু ম্যাচের ৮৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে পার্থক্য গড়ে দেন আদুরিস। স্প্যানিশ এই রাইট-ব্যাকের ক্রসে দর্শনীয় এক বাই-সাইকেল কিকে জাল খুঁজে নেন আক্রমণভাগের এই খেলোয়াড়। তার গোলে ২০১৩ সালের পর বার্সেলোনার বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল আথলেতিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com