রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৫৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে ২১ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ থেকে ভৈরব যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কামালিয়ারচর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে খাদ থেকে বাসটিকে উদ্ধার করে। এ ঘটনায় আহত ২১ জন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, বাস দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com