বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

১০০ টাকায় মিলছে ছাত্রদলের মনোনয়ন ফরম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৫১৩ বার পড়া হয়েছে

রাজনীতি ডেস্ক : 

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। একশত টাকাতেই মিলছে ছাত্র দলের মনোনয়ন ফরম।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের পদ প্রত্যাশিদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আগামী কালও দুপুর ২টা পর্যন্ত বিক্রি হবে মনোনয়ন ফরম।

উৎসব ও প্রার্থী সংখ্যা বাড়াতে ফরমের মূল্য ধরা হয়েছে নামমাত্র। ছাত্রদলের কেন্দ্রীয় দফতরে একশত টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। এ নিয়ে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

সভাপতি পদে ফরম নিতে এসে কেন্দ্রীয় সহ সম্পাদক আসাদুল আলম টিটু বলেন, সভাপতি পদে নুন্যতম এক হাজার টাকা ও সাধারণ সম্পাদক পদে নুন্যতম পাঁচশ টাকা হওয়া উচিৎ ছিলো। তাহলে বৃহৎ ছাত্রদলের একটা বৈশিষ্ট্য বজায় থাকতো। একশ টাকা ফরমের মূল্য খুবই কম হয়েছে।

মনোনয়ন ফরমের মূল্যের বিষয়ে ছাত্র দলের বিলুপ্ত কমিটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, এটা হচ্ছে ছাত্র সংগঠন। এখানে সকলেই ছাত্র তারা কেউইতো চাকরি করে না। ফরমের মূল্য বেশি হলে তারা বিভাবে দিবে। এজন্য ফরমের মূল্য কম ধরা হয়েছে। আগে ৩০ টাকা ছিলো এখন ১০০ টাকা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম আহবায়ক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য এই মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি। মনোনয়নপত্র ফরম জমা নেয়া হবে ১৯ ও ২০ আগস্ট। মনোনয়ন ফরম ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com