শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেসির প্রশংসায় রোনালদো

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : 

খেলার মাঠে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও পেশাদারিত্বের ক্ষেত্রে রোনালদো আর মেসি একে অপরের পরিপূরক। মেসি ভালো করলে রোনালদোও ভালো করতে চান। মেসি ট্রফি জিতলে তার নিজেরও ক্ষুধাটাও বেড়ে যায়।

সম্প্রতি এমনটাই বলেছেন সিআর সেভেন। তিনি বলেন, ‘মেসি আর আমার মধ্যের প্রতিদ্বন্দ্বিতা আমার খেলার মানকে বাড়াতে সাহায্য করেছে। নিজেদের দলের হয়ে আমরা সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। সে কোনো ট্রফি জিতলে আমার ট্রাফি জেতার খিদেটাও বেড়ে যায়। ওর ভালো খেলা আমায় ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়।’

রাশিয়া বিশ্বকাপের পর রিয়াল ছেড়ে যোগ দেন জুভেন্তাসে। এরপর কিছুটা দূরত্ব তৈরি হয় মেসির সঙ্গে। লা লিগায় যেমন একই গন্তব্যের জন্য লড়তেন দু’জন। এবার সেই প্রেক্ষাপট বদলেছে। তবে লীগ শিরোপা না হলেও চ্যাম্পিয়ন্স লীগে হয়তো কোনো না কোনো আসরে দেখা হতেই পারে তাদের।

ক্যারিয়ারের লম্বা সময় ধরে একসঙ্গে ফুটবল মাতানো ক্রিশ্চিয়ানো মেসির সঙ্গে ডিনারেও আগ্রহী রোনালদো। তার ভাষ্য,’দীর্ঘ ১৫ বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলছি। দুজন পেশাদার খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক যেমন হওয়া উচিত, আমাদেরও তেমন। তবে ভবিষ্যতে আমাদের কোনো রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যেতেই পারে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com