শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে হাজী সিরাজ উদ্দিনের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৫৯১ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

সদ্য প্রয়াত ভৈরব উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী সিরাজ উদ্দিনের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্বি বিল্লাহ প্রমূখ।

শোকসভার প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে মরহুম হাজী সিরাজ উদ্দিনের রাজনৈতিক জীবনের বিভিন্ন অনুসরণ মূলক দিক তুলে ধরেন। এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ভৈরব উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে স্থানীয় আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ-সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com