শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে 999 এ কল করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল কলেজছাত্রী, বখাটে গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৯৫ বার পড়া হয়েছে
কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারি হৃদয় মিয়া (২৩)। ছবি : হৃদয় আজাদ

কিশোরগঞ্জের ভৈরবে থ্রিপল নাইন (৯৯৯) সেবা গ্রহণ করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল এক কলেজছাত্রী। এঘটনায় ধর্ষণের চেষ্টাকারি হৃদয় মিয়া (২৩) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের কাজল মিয়ার ছেলে। ভুক্তভোগী কলেজছাত্রী একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে এবং সে স্থানীয় একটি কলেজের মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যয়নরত আছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মা-বাবা হাড়া এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে পাশের এলাকার হৃদয় মিয়া নামের এক বখাটে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী কলেজে যাবার পরেও রাস্তাঘাটে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বার্তা বলে প্রায়ই বিরক্ত করতো। এবিষয়ে বখাটের পরিবার ও গ্রামের জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার নালিশ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

পরে গত বছর-দেড়েক আগে থানায় সাধারণ ডায়েরী করে উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী তরুণী। এতে করে কিছুদিন নীরব থেকে ওই বখাটে পুনরায় কলেজ পড়ুয়া তরুণীকে বিভিন্নভাবে আবার হয়রানি করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ওই তরুণীর রুমে ঢুকে দরজা আটকে দেয় ওই বখাটে যুবক। এসময় টের পেয়ে মেয়েটি ডাক-চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঢাকায় অবস্থানরত তরুণীর বড়ভাইকে ঘটনা সম্পর্কে অবগত করে। পরে তরুণীর ভাই থ্রিপল নাইনে (৯৯৯) কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বখাটে যুবককে আটক করতে সক্ষম হয়।

https://www.youtube.com/watch?v=Is_N8VtO_Sc

এদিকে থ্রিপল নাইন এর এমন তড়িৎ সেবার সম্পর্কে আগে ধারনা না থাকলেও প্রত্যন্ত অঞ্চলের এঘটনাতেও থ্রিপল নাইনের ভূমিকাকে প্রশংসণীয় বলে উল্লেখ করে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com