শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যার এক কথাতেই বদলে গেলো এশিয়ার পুঁজিবাজারের চিত্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২১৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় চাঙা হয়ে উঠেছে এশিয়ার শেয়ারবাজার। বাণিজ্য বিষয়ে ট্রাম্পের ইতিবাচক মন্তব্যে টোকিওতে বাণিজ্য সূচক ০.৩ শতাংশ, হংকংয়ে ০.২ শতাংশ এবং সিউলে ০.৪ শতাংশ বেড়েছে। তবে সাংহাইয়ের পুঁজিবাজারে ০.৭ শতাংশ সূচক পতন হয়েছে।

প্রত্যাশিত সময়ের আগেই চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এবং জাপানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আর এতেই আজ বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে।

জাতিসংঘের এক অধিবেশনে ট্রাম্প বলেন, খুব দ্রুতই চীনের সঙ্গে একটি চুক্তি হবে। অভিশংসনের তদন্ত শুরুর বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ওয়াল স্ট্রিটকে চাঙা করতে চাইছেন ট্রাম্প।

জাতিসংঘ শীর্ষ সম্মেলনে চীনের ‘আপত্তিকর’ মন্তব্যের বিরুদ্ধে বিদ্রূপ করার ঠিক এক দিন পর নতুন চুক্তির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ওই বিদ্রূপাত্মক মন্তব্যের জেরে মঙ্গলবার পুঁজিবাজারের সূচক নিম্নমুখী হতে থাকে।

সম্প্রতি একটি সাক্ষাতারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন এবং টোকিও একটি নতুন বিস্তৃত বাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এর ফলে মার্কিন খামারে রপ্তানির ক্ষেত্রে টোকিওর সাত বিলিয়ন ডলার শুল্ক কমে যাবে।

অ্যাক্সিট্রেডারের এশিয়া প্যাসিফিক বাজারের কৌশলবিদ স্টিফেন ইনেস বলেছেন, বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে ‘বাণিজ্যযুদ্ধে’ এতটাই নাজেহাল হয়ে পড়েছেন যে, যেকোনো আশার আলো পেয়ে তাঁরা উৎফুল্ল হয়ে ওঠেন।

শেয়ারবাজার সূচক ডাউ এবং এসঅ্যান্ডপি ৫০০–এর দেওয়া তথ্যমতে, লেনদেনের পরিমাণ ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শেয়ারবাজার সূচক নাসডাক জানিয়েছে, দিন শেষে লেনদেনের পরিমাণ ১.১ শতাংশ বেড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com