রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

অফিস সহকারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৫১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: নজরুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ (৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ টু নিকলী রোডে সকাল ১০ টায় এ মানববন্ধন করা হয়। এ সময় রাস্তার দু’পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রায় ৩০ মিনিট রাস্তা বন্ধ করে রাখে। মানববন্ধনে বক্তারা বলেন স্কুল চলাকালীন ও জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রকাশ্যে এভাবে হামলা করা খুবই অন্যায় হয়েছে। পরে পুলিশ এসে অভিযুক্তদের বিচারের আশ্বাস দিলে মানববন্ধন শেষ করে দেওয়া হয়। মানববন্ধনের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খান ও সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম জানান অভিযুক্ত মো: রফিক প্রায় সময়ই স্কুল চলাকালীন সময়ে মাঠে ঘাস কাটার জন্য আসেন যা স্কুলের পরিবেশের জন্য খুবই খারাপ দেখায়।

আহত নজরুল ইসলাম জানান গতকাল বুধবার বেলা প্রায় ১২ টার সময়ে প্রতিদিনের মতো মো: রফিক মিয়া গরুর জন্য কাটতে আসেন। জেএসএসি পরীক্ষার মডেল টেস্ট চলার জন্য তাকে ঐদিন ঘাট কাটতে বাঁধা দেয়া হয়। সেজন্য মো: রফিক মিয়া স্কুলের অফিস সহকারী নজরুল ইসলামকে অকথ্য গালিগালাজ করে এবং তাকে দেখে নেয়ার হুমকি দেয়। একই দিন দুপুর দেড়টার দিকে মো: রফিক মিয়া গং স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে অফিস কক্ষের সামনে নজরুল মিয়ার উপর আক্রমণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে মানববন্ধন শেষে স্কুল ম্যানেজিং কমিটির এক জরুরী আলোচনা হয়। এতে এই ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com