শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে কোটি টাকা মূল্যের ৩০লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ৩জনকে অর্থদন্ড

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৬০৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩০লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে ভৈরব চক বাজারের সুলতান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আল আমিন ষ্টোর ও শাহজাহান ষ্টোরে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় যোবায়ের মিয়া, সুমন মিয়া ও মিলন মিয়া কে আটক করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার উপস্থিতিতে জব্দকৃত কোটি টাকার নিষিদ্ধি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এছাড়াও অভিযানে আটককৃত যোবায়ের কে পাচঁ হাজার, সুমন মিয়াকে পাচঁ হাজার লেবার মিলন মিয়া কে দুই হাজার টাকা মোট বার হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান। পরে আটকৃত প্রত্যেকে জরিমানার অর্থদন্ড পরিশোধ করেন। অভিযানে উপজেলা মৎস অফিস ও ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।

অভিযান শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, গত ৯অক্টোবর থেকে আগামী ৩০অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,বিক্রি, মজুদ ও পরিবহনের উপর নিষেদাজ্ঞা জারি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়। এ নির্দেশনা পালনে ভৈরবের অবৈধ কারেন্টজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com