শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে জিল্লুর রহমান রেলসেতু এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫৫৪ বার পড়া হয়েছে

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপিত আলহাজ্ব জিল্লুর রহমান রেলসেতু এলাকা থেকে আনুমানিক ২৫বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধায় দুই সেতুর রেললাইনের বিশ গজ ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য বর্তমানে লাশ কিশোরগঞ্জ মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরবের ত্রি-সেতু এলাকার দুই রেলসেতুর রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে ভৈরব থানা পুলিশ ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার উপ-পরিদর্শক মহসিন ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করছি একদিন পূর্বে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের চোখে মারাত্মক জখমসহ মুখের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত ব্যক্তির পরনে আকাশি রঙ্গের শার্ট ও সুরমা রঙ্গের প্যান্ট ছিল এবং প্যান্টের পকেটে সাকা-কালো রঙ্গের একটি টুপি পাওয়া গেছে। লাশটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com