শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৮৮ বার পড়া হয়েছে

ভৈরবে আলোচনাসভা ও বর্ণাট্য র‌্যালির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং দিবস-২০১৯ পালিত হয়েছে।

“পুলিশের সাথে কাজ করি, মাদক জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে ভৈরব থানার আয়োজনে আজ শনিবার দুপুরে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা- সিলেট মহাসড়কের দূর্জয় মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে থানার ওসি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সার্ভিস ডেলিভারি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব মোঃ সায়দল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজোয়ান দিপু, ভৈরব থানার ওসি ( তদন্ত) বাহালুল খান বাহার ও কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক তারিক আহমেদ প্রমূখ ।

এ সময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশের কাজ হচ্ছে পুলিশকে সহয়তা করা । সমাজে যে কোন ধরনের অপরাধ সংঘঠিত হলে বা হওয়ার মতো এমন ধরনের আভাস পাওয়া গেলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে। তাই সমাজ থেকে যে কোন ধরনের অপরাধ নিমূর্লে জনগণ কমিউনিটির মাধ্যমে পুলিশকে সহায়তা করার আহবান জানান বক্তারা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com