শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দীর্ঘ ১৫ বছর পর কমলগঞ্জ আওয়ামীলীগের সম্মেলন আজ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৫ বছর পর আজ ৯ নভেম্বর শনিবার কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। কারা আসছেন নেতৃত্বে তা নিয়ে চলছে সারা উপজেলায় জল্পনা কল্পনা। পদ পেতে দলীয় প্রার্থীরা জেলা ও উপজেলা র্পযাযের র্শীষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন এবং জোর প্রচারনা চালাচ্ছেণ তৃনমুলে। সবচেয়ে বেশি প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।

সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় এমপি আব্দুস শহীদ এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমানের বলয়ের গ্রুপিং লবিং চাঙ্গা হয়ে উঠেছে। বিশেষ করে এমপির আপন দুই ভাইয়ের নাম সম্ভব্য আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক প্রার্থীর তালিকায় রয়েছে। তবে সাধারণ তৃনমুল কর্মীরা এ দুই নেতা বলয়ের বাহিরে হতে নতুন নেতৃত্বের আনার দাবী জানিয়েছেন জেলা নেতৃবৃন্দের কাছে। এ দিকে সম্মেলন কে সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটি শেষ বৈঠক বুধবারে অনুষ্টিত হয়। সেই বৈঠকে কাউন্সিলর তালিকা চুড়ান্তসহ সম্মেলন সফল করতে সকল ধরনে প্রস্তুতির বিষয়টি চুড়ান্ত করা হয়েছে। সম্মেলনে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন, উদ্ধোধন করবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি।
দীর্ঘ ১৫ বছরের ঝিমিয়ে পড়া আওয়ামীলীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। কাউন্সিলকে ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়-ঝাঁপও শুরু হয়েছে। দলীয় পদ পেতে নেতারা ছুটছেন নেতাকর্মীদের বাড়ি বাড়ি অর্থাৎ বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলরদের কাছে। এদিকে সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, সহসভাপতি সাবেক ছাত্রনেতা ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, যুগ্ম সম্পাদক উপজেলা ছাত্রলীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের দুইবারের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (১) ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক (২) ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, সাংগঠনিক সম্পাদক (৩) অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া প্রমুখ।
আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সম্মেলনের প্রথমপর্ব শেষে দ্বিতীয়পর্বের কাউন্সিল অধিবেশনে চমক থাকতে পারে। সে ক্ষেত্রে শহীদ-রফিক পরিবারকে মাইনাস করে সাবেক দুই ছাত্র নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হতে পারে। সম্মেলনকে ঘিরে এমন গুঞ্জনে তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন উদ্যমী ও দলের জন্য নিবেদিত কাউকে সভাপতি ও সম্পাদক পদে আসীন করা হবে।

কমলগঞ্জ পৌরসভা, আদমপুর, রহিমপুর, মাধবপুর, পতনউষারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মৌলবীবাজার জেলা আওয়ামালীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানিয়েছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত কেন্দ্রীয় আওয়ামীলীগসহমন্ত্রী পরিষদের নবীন মুখ নেতৃত্বে এনেছেন। সভানেত্রীর সেই পথে আরো একধাপ এগিয়ে নিতে কমলগঞ্জ উপজেলা প্রবীন ও নবীনদের সমন্ময়ে আওয়ামীলীগের নতুন কমিটিকে উপহার দেয়া হবে যাতে করে তৃনমূলের কর্মীরা মূল্যায়িত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com