বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকিস্তান থেকে বিমানে আসল পেঁয়াজের প্রথম চালান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬০৬ বার পড়া হয়েছে

কিস্তান থেকে ঢাকায় আসল পেঁয়াজের প্রথম চালান। করাচি থেকে ৮২ টনের চালানটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি সিল্ক সংস্থার একটি পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এসে পৌঁছায়।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেনন, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

এছাড়া আজ রাতে (বুধবার) মিসর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আসার কথা রয়েছে।

এদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আকাশপথ ব্যবহারে প্রযোজ্য চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই চার্জ মওকুফ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।

আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। নতুন এ সিদ্ধান্তের ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com