বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে নাসিরাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে  বৃস্হপতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে আটকা পড়েছে। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এক্সপ্রেস ট্রেন দৌলতকান্দি স্টেশনে আটকা পড়েছে। ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার এ কে এম কামরুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি রওয়ানা হয়েছে। সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি দুপুর সাড়ে ১২ টার দিকে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।  এছাড়াও গেল এক মাসে ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে তিনবার ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তারপরও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। স্থানীয়দের দাবি, দ্রুত লাইনটি মেরামত না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com