শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাদকসেবনের দায়ে নারীসহ তিনজনকে সাজা ও অর্থদন্ড

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

ভৈরবে মাদকসেবনের অপরাধে এক নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেছেন ভৈরব উপজেলা নির্বাহি অফিসার লুবনা ফারজানা। দন্ডপ্রাপ্তরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানাধীন শ্রীরামপুর গ্রামের আবুল হোসেন এর মেয়ে শান্তা বেগম (৩৫), ভৈরব পৌর এলাকার পলতকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ সুমন (৪০) ও একই এলাকার মৃত মগবুল হোসেনের ছেলে মোঃ নূরুল আমীন (৬০)।

আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসারের নেতৃত্বে ভৈরব থানা পুলিশের একটি আভিযানিক দল পৌর এলাকার পলতাকান্দা গ্রাম থেকে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত শান্তা বেগমকে ১বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড এবং মোঃ সুমন ও মোঃ নূরুল আমীন উভয়কে ১বছর ৬মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা।

ভৈরব উপজেলা নির্বাহি অফিসার লুবনা ফারজানা জানান, পলতাকান্দা এলাকায় মাদকের ব্যবহার আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। তাই র‌্যাব-পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনও এব্যাপারের গোয়েন্দা নজরধারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পলতাকান্দা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাজাঁসেবনরত অবস্থায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়। আটকৃতরা মাদক ব্যবসার সাথেও সম্পৃক্ত থাকতে পারেন বলেও ধারনা করা হচ্ছে। এছাড়াও ভৈরবকে মাদকমুক্ত করতে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com