শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯২ বার পড়া হয়েছে

প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার বৃত্তি পরীক্ষা।

গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার বৃত্তি পরীক্ষার কেন্দ্র ছিল কিশোরগঞ্জ পিনাকল বয়েজ স্কুল এন্ড কলেজ।

১৭ ডিসেম্বর মঙ্গলবার পরীক্ষার প্রথম দিন সকালে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে এবারের বৃত্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়। ১৮ ডিসেম্বর সকালে নার্সারী/কেজি ও প্রথম শ্রেণির বাংলা পরীক্ষা ও বিকেলে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন (১৯ ডিসেম্বর) আজ বৃহস্পতিবার সকালে নার্সারী/কেজি ও প্রথম শ্রেণির গণিত ও ইংরেজী বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষা এবং দ্বিতীয় শ্রেণি (দ্বিতীয় শ্রেণির গণিত ও ইংরেজী) থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইংরেজী বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে।

সংগঠনের জেলা শাখার সভাপতি শাহ মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে এবারও কিশোরগঞ্জে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com