শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুমিল্লায় অর্থের বিনিময়ে ভুয়া জন্মসনদ প্রদান করায় চেয়ারম্যান বরখাস্ত!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লা মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

গত ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব ইফতেখার আহম্মেদ চৌধুরির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (১) ধারায় সাময়িকভাবে নজরুল ইসলামকে ইউপি চেয়াররম্যান পদ থেকে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে শ্রীকাইল ইউনিয়ন ছাড়া অন্য স্থানের ভুয়া ঠিকানা ব্যবহারকারীদের জন্মসনদ পত্র প্রদান করেন, যা কুমিল্লা জেলা প্রশাসকের তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। তাই জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। সেই সাথে তার বিরুদ্ধে অপরাধ মূলক কার্যক্রম ইউপি পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এই বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, শ্রীকাইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ২০১৬ সালের ৪ জুন স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস চেয়ারম্যান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন ইউপি সদস্যদের নিয়ে করা প্যানেল চেয়ারম্যানগণের মধ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com